ছিনতাইকারীদের হাতে নিরাপত্তাকর্মী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইউনুস আলী (৩০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বনানী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ‘গ্রুপ-৪’-এর নিরাপত্তাকর্মী ইউনুস আলী কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় তিন ছিনতাইকারী তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।