ছিনতাইকারীর কবলে প্রথম আলোর কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর মুক্তিযোদ্ধা ট্রাস্টের জ্যেষ্ঠ নির্বাহী রাশেদুর রহমান ও তাঁর স্ত্রী রেহেনা ফেরদৌসী গত সোমবার দিবাগত রাতে রাজধানীর পান্থপথে ছিনতাইয়ের শিকার হন।রাশেদুর রহমান বলেন, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁর স্ত্রী সিলেট থেকে বাসে এসে কারওয়ান বাজারে নামেন। সেখান থেকে রিকশায় তাঁরা দুজন কলাবাগানের বাসায় যাচ্ছিলেন। পান্থপথে বসুন্ধরা সিটির সামনে একটি গাড়িতে আসা চার যুবক রিকশার গতিরোধ করে। যুবকদের হাতে চাপাতি, ছুরি ও একটি আগ্নেয়াস্ত্র ছিল। ছিনতাইকারীরা তাঁর মানিব্যাগ, পরিচয়পত্র, একটি ছোট ভিডিও ক্যামেরা (হ্যান্ডিক্যাম), তাঁর স্ত্রীর হাতব্যাগ, ট্রাভেল ব্যাগ ও একটি আংটি ছিনিয়ে নেয়। মানিব্যাগে সাড়ে ছয় হাজার টাকা ছিল।এ বিষয়ে কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাশেদুর। কলাবাগান থানার পুলিশ জানিয়েছে, তারা বিষয়টির তদন্ত করছে।