ছিনতাইকারীর গাড়ি উল্টে দুই কিশোরী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বকশীবাজার এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ছিনতাইকারীদের ব্যবহূত একটি প্রাইভেট কার উল্টে দুই কিশোরী আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সানি নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করেছে।পুলিশ সূত্র জানায়, কার্জন হলের বিপরীত পাশের রাস্তায় একটি প্রাইভেট কারযোগে কয়েকজন ছিনতাইকারী রিকশায় বসা রওশন আরা বেগম নামের এক মহিলার সামনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তারা রওশন আরার মেয়ে ফারহানার ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে থাকে। রওশন আরা চিৎকার দিলে আশপাশের লোকজন ও পুলিশ ছিনতাইকারীদের ধাওয়া করে। এ ব্যাপারে মহানগরের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়। একপর্যায়ে কারটি বকশীবাজারে অবস্থিত ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের সামনে উল্টে গেলে পথচারী আইরিন আক্তার (১১) ও রোজিনা আক্তার (১৬) আহত হয়।