ছিনতাইকারীর গুলিতে একজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় গত সোমবার রাতে ছিনতাইকারীদের গুলিতে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, সাইফুল ইসলামের বাসা মতিঝিলের গুলবাগ এলাকায়। সোমবার রাত ১২টার দিকে এক বন্ধুসহ তিনি উত্তরার অপর এক বন্ধুর বাসা থেকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। তাঁদের বহনকারী রিকশাটি ৪ নম্বর সেক্টরে এলে একটি গাড়িতে করে চার-পাঁচজন অস্ত্রধারী এসে তাঁদের গতি রোধ করে।দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে ওই ছিনতাইকারীরা সাইফুলের পেট ও বুকের ডান পাশে গুলি করে পকেটে থাকা নগদ দুই হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।