ছিনতাইকারীর গুলিতে যুবক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরা থানার খিলগাঁও তালতলা এলাকায় গত শুক্রবার রাতে ছিনতাইকারীর গুলিতে আসাদুজ্জামান শান্ত (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আজগর হোসেন টেলিফোনে প্রথম আলোকে জানান, গত শুক্রবার রাত সোয়া একটার দিকে আসাদুজ্জামান শান্তসহ চারজন এক আত্মীয়ের বাসা থেকে ফিরছিলেন। পথিমধ্যে তালতলার নতুনবাগ এলাকায় প্রাইভেটকার নিয়ে চারজন ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। ছিনতাইকারীরা চাকু ও পিস্তলের মুখে মালামাল ছিনতাই করতে চাইলে শান্ত একজন ছিনতাইকারীকে ধরে ফেলেন। এ সময় তাঁরা শান্তর পেটে গুলি করে পালিয়ে যায়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।