ছিনতাইয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করেছে শাহবাগ থানার পুলিশ। গত শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃত যুবকের নাম নূর আলম সীমান্ত। রাজধানীর বাংলাদেশ রাইফেলস পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করে তিনি এখন আইএলটিএস করছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তাঁর বাবা মুকুল লালবাগ থানায় কাপড়ের ব্যবসা করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আটক যুবকের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। তাঁকে আদালতে চালান করা হয়েছে বলেও জানান তিনি।