ছুটির দিনে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ ডিসেম্বর, শুক্রবার

চলচ্চিত্র

সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। বেলা সাড়ে তিনটায় আবদুল গাফ্ফার চৌধুরীর চিত্রনাট্য ও পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র পলাশী থেকে ধানমন্ডি প্রদর্শিত হবে।

ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্রের আয়োজনে ‘দ্বিতীয় একক অভিনয় উৎসব’।  বাংলাদেশসহ চার দেশের ১১টি নাটক মঞ্চস্থ হবে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে সন্ধ্যা সাতটায় ধ্রুপদি অ্যাকটিং অ্যান্ড ডিজাইনিং স্কুল নাট্যদলের নাটক নভেরামঞ্চস্থ হবে। স্টুডিও থিয়েটারে সন্ধ্যা ছয়টায় স্বপ্নদল নাট্যদলের নাটক হেলেন কেলার মঞ্চস্থ হবে।

দনিয়া সাংস্কৃতিক জোটের বিজয়ের নাট্য ও সাংস্কৃতিক উৎসবে মহাকাল নাট্যসম্প্রদায়ের নাটক শিবানী সুন্দরীর ১৭তম প্রদর্শনী। সন্ধ্যা সাড়ে ছয়টায়, দনিয়া বিশ্ববিদ্যালয় ও কলেজ মঞ্চ, শনির আখড়ায়।

উৎসব

সিদ্ধেশ্বরী গার্লস কলেজের দুদিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব। আজ সকাল নয়টায় শুরু। ১৪১ নিউ বেইলি রোডের কলেজ ক্যাম্পাসে।

‘বটতলা রঙ্গমেলা ২০১৬’। বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। শিশুদের রঙ্গমেলা। আয়োজন শুরু হবে সকাল নয়টায়।

আয়োজন

আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের আলোচনা, সংগীত পরিবেশনা ও প্রামাণ্যচিত্রের আয়োজন। প্রামাণ্যচিত্র ফ্রোজেন টিয়ার্স প্রদর্শিত হবে। বিকেল চারটায়, জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপাঠ, সেকশন-১০, ব্লক-ডি, অ্যাভিনিউ-১, মিরপুরে।

সংগীত

উত্তরায়ণের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যন্ত্রসংগীতশিল্পীদের পরিবেশনা, সন্ধ্যা ছয়টায়, জাতীয় নাট্যশালা, শিল্পকলা একাডেমিতে।

জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান ও সফিউদ্দিন আহমেদ—প্রয়াত চার মাস্টার পেইন্টারের ৮৯টি শিল্পকর্মের প্রদর্শনী। নলিনীকান্ত ভট্টাশালী প্রদর্শনকক্ষ, জাতীয় জাদুঘরে। প্রদর্শনী চলবে শনিবার থেকে বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ৪টা, শুক্রবার বেলা তিনটা থেকে সাড়ে সাতটা। বৃহস্পতিবার বন্ধ। ২১ ডিসেম্বর প্রদর্শনী শেষ।

এক মাসব্যাপী ১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০১৬। ৫৫টি দেশের ৩২৯ জন শিল্পীর ৪৮৫টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমিতে।

হিল আর্টিস্ট গ্রুপ আয়োজিত পাহাড়ি জনপদের শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী ‘প্রকৃতি ও জীবন’। ১৪ ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনী বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। দৃক গ্যালারি, বাড়ি-৫৮, রোড-১৫/এ(নতুন), ধানমন্ডি।

‘কসমস আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনী ২০১৬’। বাংলাদেশ, কানাডা, নেপাল, পাকিস্তান, ভারতের ২৮ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে এক মাসব্যাপী প্রদর্শনী। ২৬ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। গ্যালারি কসমস, ভিলা দো আঞ্জুমান, বাড়ি-১১৫, লেন-৬, নিউ ডিওএইচএস, মহাখালী।

১০ ডিসেম্বর, শনিবার

বইমেলা

শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের দ্বিতীয় তলার সেমিনারকক্ষে চলছে প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের যৌথ উদ্যোগে বইমেলা। মেলা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার মেলা বন্ধ।

চলচ্চিত্র

সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। বেলা দুইটায় হ‌ুমায়ূন আহমেদ নির্মিত আগুনের পরশমণি প্রদর্শিত হবে। মুজিবর রহমানের গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনায় রবীন্দ্রনাথের ঠাকুর জীবন ও সময় চলচ্চিত্র প্রদর্শনী। বেলা ১১টায়, ই এম কে সেন্টার, মাইডাস সেন্টার (লেভেল-৯), বাড়ি-৫, রোড-২৭, ধানমন্ডি।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে সন্ধ্যা ছয়টায় সাধনা নাট্যদলের নাটক সীতার অগ্নিপরীক্ষা  মঞ্চস্থ হবে। সন্ধ্যা সাতটায় পরীক্ষণ থিয়েটারে চীনের নাট্যদল গুয়াংজো গাঁওজিয়া অপেরা ট্রুপের নাটক দ্য গভর্নমেন্ট ইন্সপেক্টর মঞ্চস্থ হবে।

আলিয়ঁস ফ্রঁসেজদো ঢাকার গ্যালারি জুমে আলোকচিত্রী ফজিত শেখ বাবুর ‘বাঁচাও নদী বুড়িগঙ্গা’ শীর্ষক পঞ্চম একক আলোকচিত্র প্রদর্শনী। উদ্বোধন বিকেল সাড়ে চারটায়। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা; শুক্র ও শনিবার ৯টা থেকে ১২টা, বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার বন্ধ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। শেষ ১০ ডিসেম্বর।

গ্রন্থনা: আহমেদ দীপ্ত