ছুটির দিনে নানা আয়োজন
শুক্রবার ১০ মার্চ
বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মহসিনা আক্তার নির্দেশিত রবীন্দ্রনাথের হাসির নাটক শেষ রক্ষা,সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দুই বাংলার নাট্য মেলা-২০১৭। দেবেশ চট্টোপাধ্যায়ের রচনা ও নির্দেশনায় নাটক ব্রেন, মঞ্চস্থ হবে সন্ধ্যা ছয়টায়।
প্রদর্শনী
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী সিদ্ধার্থ তালুকদারের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘সেলফ-রিভিলেশন’। বিকেল সাড়ে পাঁচটায় উদ্বোধন। প্রদর্শনী ১৮ মার্চ পর্যন্ত চলবে। সোম থেকে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা, বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। রোববার প্রদর্শনী বন্ধ থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে প্রবাসে মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্বের বিক্ষুব্ধ, প্রতিবাদী দিনলিপিসহ পুরো সময়কাল নিয়ে আলোকচিত্র ও ঐতিহাসিক স্মারক প্রদর্শনী ‘লন্ডন-১৯৭১’ শীর্ষক মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। এর অধিকাংশ ছবি ব্রিটিশ আলোকচিত্রী রজার গোয়েন ও বিলেতে বাংলাদেশি বংশোদ্ভূত ইউসুফ চৌধুরীর তোলা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শিল্পী ও চলচ্চিত্রনির্মাতা খালিদ মাহমুদ মিঠুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র এবং শিল্পকর্ম প্রদর্শনী। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। ১৩ মার্চ প্রদর্শনী শেষ হবে।
শিল্পকলা একাডেমি ও সমতল সোনারগাঁওয়ের আয়োজনে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ চিত্র প্রদর্শনী। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে ১৭ মার্চ পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২-এ শিল্পী দিলীপ দাসের একক চিত্রকর্ম প্রদর্শনী। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। প্রদর্শনী শেষ হবে ১৪ মার্চ।
আবৃত্তি
বাকশিল্পাঙ্গনের আয়োজনে দুই দিনব্যাপী আবৃত্তি উৎসব ‘শেকল ভাঙার পদ্ম’। ধানমন্ডির রবীন্দ্রসরোবরের মুক্ত মঞ্চে বিকেল সাড়ে পাঁচটায় উৎসব শুরু হবে। এই উৎসবে একক ও দলীয় আবৃত্তি এবং শিশুদের আবৃত্তি ও গান থাকছে।
শনিবার ১১ মার্চ
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী সিদ্ধার্থ তালুকদারের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘সেলফ-রিভিলেশন’। রোববার প্রদর্শনী বন্ধ থাকবে। এই প্রদর্শনী ১৮ মার্চ পর্যন্ত চলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শিল্পী ও চলচ্চিত্রনির্মাতা খালিদ মাহমুদ মিঠুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র এবং শিল্পকর্ম প্রদর্শনী। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। ১৩ মার্চ প্রদর্শনী শেষ হবে।
আবৃত্তি
বাকশিল্পাঙ্গনের আয়োজনে দুই দিনব্যাপী আবৃত্তি উৎসব ‘শেকল ভাঙার পদ্ম’। ধানমন্ডির রবীন্দ্রসরোবরের মুক্ত মঞ্চে বিকেল সাড়ে পাঁচটায় উৎসব শুরু হবে।
গ্রন্থনা: মুসা আহমেদ