ছুরি মেরে তিন লাখ ৩০ হাজার টাকা ছিনতাই
রাজধানীর জুরাইনে গতকাল বুধবার দিনদুপুরে ছিনতাইকারীরা নুরে আলম (৩০) নামের এক যুবককে ছুরি মেরে তাঁর কাছ থেকে তিন লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নুরে আলম একটি মুঠোফোন কোম্পানির পরিবেশক।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুর সোয়া একটার দিকে চার-পাঁচজন ছিনতাইকারী জুরাইনের ঋষিপাড়া এলাকায় নুরে আলমের পথরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা পেটে ও ডান হাতে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে তিন লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। হাসপাতালে চিকির্যাসাধীন নুরে আলম প্রথম আলোকে বলেন, গতকাল তিনি ওই এলাকার সিম কার্ড বিক্রি ও ফ্লেক্সিলোডের তিন লাখ ৩০ হাজার টাকা তুলে হেঁটে দোলাইরপাড়ে কোম্পানির স্থানীয় কার্যালয়ে ফিরছিলেন। পথে ছিনতাইকারীরা তাঁকে ছুরি মেরে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। তাঁর চির্যাকারে এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়।কদমতলী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।