ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আল-আমিন (১৮) গত শনিবার রাতে মারা গেছেন। গত বুধবার রাতে দুই যুবক তাঁকে ডেকে নিয়ে কুপিয়ে আহত করেন। এরপর গতকাল গ্রিন রোডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল-আমিনের মৃত্যু হয়।
আল-আমিনের বাবা মনির হোসেন বলেন, আল-আমিন মুগদা হাইস্কুলের সামনে রান্না করা নুডলস বিক্রি করতেন। নুডলসের দোকানে বাকি খাওয়া নিয়ে স্থানীয় রাব্বি ও জুয়েলের সঙ্গে তাঁর বিরোধ হয়। এর জের ধরে তাঁরা বুধবার রাতে তাঁকে ডেকে নিয়ে কুপিয়ে আহত করেন। গতকাল চিকিত্সাধীন অবস্থায় আল-আমিনের মৃত্যু হয়।