ছুরিকাঘাতে দোকানের কর্মচারী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর সড়কে গত সোমবার রাতে ছিনতাইকারীরা সালাউদ্দিন (৩৫) নামে ওষুধের দোকানের এক কর্মচারীকে ছুরি মারে ও মুঠোফোন ছিনিয়ে নেয়। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে মিরপুর সড়কের ল্যাব এইড হাসপাতালসংলগ্ন একটি ওষুধের দোকান বন্ধ করে সালাউদ্দিন বাসায় ফিরছিলেন। এ সময় তিন ছিনতাইকারী পথরোধ করে তাঁর পেটে ছুরি মেরে একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।