ছেলেটির পাশে কেউ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরের নিচের অংশ পুড়ে গেছে। সাদা ব্যান্ডেজে মোড়ানো। এ অবস্থায় তাকে দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চতুর্থ তলায়। হাসপাতালের লোকজন জানান, গতকাল মঙ্গলবার বিকেলে এক পথচারী তাকে নিয়ে আসেন এখানে। কেউ নেই ১২-১৩ বছরের এই বাকপ্রতিবন্ধী ছেলেটির পাশে।মো. হানিফ নামের এক ব্যক্তি জানান, বিমানবন্দর সড়কের পাশের একটি ল্যাম্পপোস্টে উঠেছিল ছেলেটি। কিছুদূর উঠে পড়ে যায়। এরপর আর কেউ তাকে উঠাচ্ছিল না। তিনিই ছেলেটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, ওই ল্যাম্পপোস্টের ওপরে পাখির বাসা ছিল। মনে হয়, পাখি ধরতে উঠছিল ছেলেটি।চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। ছেলেটির কেউ নেই দেখে চিকিৎসকেরা উদ্যোগ নিয়ে তার চিকিৎসা করছেন। সে তার বাবা-মার নাম-ঠিকানা কিছুই বলতে পারছে না। ডাকলে শুধু মাথা নাড়ায় আর ফ্যালফ্যাল করে চেয়ে থাকে যন্ত্রণাকাতর চোখে।