ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-স্টেশনগুলো দিনে ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজ।গত রোববার রাজধানীর কাকরাইল সড়কে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ আহ্বান জানানো হয়।সংগঠনের সভাপতি খন্দকার রফিকুল হোসেনের সভাপতিত্বে ওই সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সরকারের এই সিদ্ধান্তহীনতায় সিএনজিচালিত পরিবহনের মালিকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।সভায় বলা হয়, রমজান মাসে ছয় ঘণ্টা স্টেশন বন্ধ রাখার ফলে জনগণের দুর্ভোগ কমবে এটা ভেবে তাঁরা ওই সময় এর প্রতিবাদ করেননি। কিন্তু রমজান শেষেও সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার করছে না। এতে বাসের যাত্রী পরিবহন কমছে। এভাবে চলতে থাকলে অচিরেই নগরের অনেক রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাবে। বিজ্ঞপ্তি।