ছয় দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করাসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। পরে সমিতির কয়েকজন নেতা গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।সমিতির ছয় দফা দাবির অন্যগুলো হলো: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা (বর্তমানে তৃতীয় শ্রেণী) ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের স্কেলের এক ধাপ নিচে দেওয়া, প্রাথমিক শিক্ষা ক্যাডার গঠন, সবার পদোন্নতির সুযোগ রেখে সহকারী শিক্ষক থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পর্যন্ত পদকে সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য নিয়োগবিধি প্রণয়ন করা এবং প্রাথমিক শিক্ষা-সম্পর্কিত বিভাগীয় নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাংগঠনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা।সমিতির সভাপতি আ. আউয়াল তালুকদারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহাসম্পাদক সালেহা আক্তার, আবুল হোসেন, জাহিদুর রহমান বিশ্বাস, আইয়ুব উল্ল্যাহ ভূইয়া, হারুন অর রশীদ প্রমুখ।সমাবেশে বক্তারা আগামী জাতীয় বাজেটে তাঁদের ছয় দফা দাবির প্রতিফলন না হলে কঠোর আন্দোলন করা হবে বলে ঘোষণা দেন।