ছয় দফা দিবসে আ.লীগের কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ৭ জুন। ঐতিহাসিক ছয় দফা দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।আওয়ামী লীগের গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সকালে সূর্যোদয়ের সময় বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় এবং দেশব্যাপী কার্যালয়গুলোয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।এ ছাড়া দিবসটি উপলক্ষে আজ বিকেল চারটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।