ছয় দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার মতিঝিলের এজিবি কলোনি বাজারে অভিযান চালিয়ে ছয়টি দোকানকে জরিমানা করেছেন।কর্মকর্তারা বলেছেন, সরকার ও ব্যবসায়ী সংগঠনের নেতারা প্রতি কেজি চিনির খুচরা মূল্য ৪৭ টাকা নির্ধারণ করলেও ওই বাজারে তা ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি করতে দেখা যায়। এই অপরাধে কুমিল্লা স্টোর, বাকের স্টোর, ভাই ভাই স্টোর, দয়াল ভান্ডার জেনারেল স্টোর, শামীমা স্টোর ও ফায়েজ স্টোরকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাদের এই জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপসচিব আবদুল বাতেন মিঞা। এ সময় বিএসটিআই, মৎস্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ক্যাবের প্রতিনিধিরা এবং মহানগর দাঙ্গা পুলিশের একটি দল আদালতকে সহায়তা করে।