ছয় প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে ছয় প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এই জরিমানা করে।অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে নগরের বনানী বাজার ও গুলশান-২-এর ডিসিসি মার্কেট এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে সুইট ড্রিমকে ৩০ হাজার টাকা, রসমেলাকে ১০ হাজার টাকা, নিউ বনানী জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা, করিম জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা, রহমানের মসলার দোকানকে পাঁচ হাজার টাকা ও বানিয়াতি স্টোরকে (মসলার দোকান) দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মৎস্য অধিদপ্তর, র্যা ব, ক্যাব, ডিএমপি ও জেলা প্রশাসন সহায়তা করে। বিজ্ঞপ্তি।