ছয় মাসে পূর্ণাঙ্গ ডিজিটাল হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পূর্ণাঙ্গ ডিজিটাল করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেছেন, এই ডিজিটাল ব্যবস্থার নাম হবে ‘টেকনিক্যাল লিংকেজ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ সংক্ষেপে ‘টেকলিংক’। এই কাজে সহায়তা দেবে চীন।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী চীনের রাষ্ট্রদূত লি জুনের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেন। স্বরামন্ত্রী সাংবাদিকদের জানান, মন্ত্রণালয়ের দলিল-দস্তাবেজ কম্পিউটারাইজড করা হবে।