ছয় হাজার ইয়াবা বড়িসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকলেটের প্যাকেটে বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা পাচারকালে ছয় হাজার ২০০ ইয়াবা বড়িসহ মো. রাসেল নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ (কাজল) বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ডিএনসি কর্মকর্তাদের বলেছেন, রাসেল কক্সবাজার থেকে ইয়াবা মেরুল বাড্ডায় মাদক কারবারিদের কাছে পৌঁছে দিতে এসেছিলেন। তার বাড়ি কক্সবাজারের দক্ষিণ কলাতলীতে। এ ব্যাপারে রাসেলের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।