ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর স্টেডিয়াম এলাকা থেকে গত সোমবার ৪৫ হাজার ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি প্রাইভেট কার, আটটি মুঠোফোন এবং ইয়াবা বড়ি বিক্রির ছয় হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন শামছুল হুদা, শামছুল আলম, শাহীন মিয়া, সৈয়দ আলম, আবদুল খালেক ও আবদুল গফুর।