ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ পবনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান গতকাল বুধবার অভিযোগ গঠন করে আগামী ১০ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।পবনের পক্ষে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ছয় আসামির মধ্যে পবন ছাড়া চারজন কারাগারে এবং একজন পলাতক আছেন।মামলার বিবরণে বলা হয়, গত বছরের ২৩ ফেব্রুয়ারি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ ঘটান। পবনের নির্দেশে তাঁর বন্ধু শোভন ও প্রদীপ বোমাটির বিস্ফোরণ ঘটান।বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা সেলের উপসমন্বয়কারী মেজর (অব.) মুহাম্মদ হানিফ বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেন।