ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের রূপনগরে নির্মাণাধীন ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে হৃদয় হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রূপনগরের ইসলামিয়া হাইস্কুলের পাশেই হৃদয়ের বাসা। সকালে স্কুলের একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় হৃদয়। প্রথমে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হৃদয়ের গ্রামের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়। তার বাবা আনোয়ার হোসেন পেশায় ইলেকট্রিকমিস্ত্রি।

হৃদয়ের বাবা আনোয়ার হোসেন জানান, হৃদয় লেখাপড়া করেনি। তাঁর (আনোয়ার হোসেন) কাজে হৃদয় বিভিন্ন সময় সাহায্য করত।