জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজ খুলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ দিনের ঈদের ছুটি শেষে আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলছে। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিভাগীয় ও প্রশাসনিক কার্যালয়ও আজ থেকে খোলা থাকবে। উল্লেখ্য, জন্মাষ্টমী, জুমাতুল বিদা ও ঈদ উপলক্ষে ১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস বন্ধ ছিল।