জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষার নীতিমালা অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নীতিমালা অনুমোদন দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। পাশাপাশি চলতি অর্থবছরে ১৪৮ কোটি ৮৭ লাখ টাকার মূল রাজস্ব (অনুন্নয়ন) বাজেট পাস হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ৮৫ তম সিন্ডিকেট সভা এই বাজেট পাশ হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়াদি চূড়ান্ত করা হবে। সিন্ডিকেট সভায় ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত ১২৮ কোটি ৬ লাখ ৪৫ হাজার টাকা বাজেট পাস হয়েছে। গবেষণা খাতে পাঁচ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর এই বাজেট ছিল তিন কোটি টাকা।

সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক, কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্য সদস্যরা ভার্চুয়ালি সভায় সংযুক্ত হন।