জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চারটি ইউনিটেরই সাক্ষাৎকার আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের চারটি ইউনিটেরই ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাইয়ে নির্বাচিতদের সাক্ষাৎকার আজ সোমবার শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, চলতি শিক্ষাবর্ষের ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাইয়ে নির্বাচিতদের সাক্ষাৎকার সকাল ১০টায় শুরু হবে। এ সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, সার্টিফিকেট ও গ্রেডশিট, দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আসতে হবে। সাক্ষাৎকারের বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিন কার্যালয় এবং ওয়েবসাইট www.jnu.ac.bd থেকে জানা যাবে।