জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাকেন্দ্র উদ্বোধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাকেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই কেন্দ্রের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, প্রশাসনিক ভবনের নিচতলার দুটি কক্ষ নিয়ে এই কেন্দ্রের পরিচালনার জন্য দুজন চিকিত্ক ও দুজন সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে।উদ্বোধনের পর এক সংক্ষিপ্ত আলোচনায় মোস্তফা জালাল মহিউদ্দিন বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রের জন্য শিগগিরই একটি অ্যাম্বুলেন্স, ওষুধ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি দেওয়ার আশ্বাস দেন। উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘দেরিতে হলেও আমরা বিশ্ববিদ্যালয়ে একটি চিকিত্সাকেন্দ্র করতে পেরেছি।’এ সময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীর, বিজ্ঞান অনুষদের ডিন মো. শহীদুল ইসলাম, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, ছাত্রকল্যাণ পরিচালক এস এম আনোয়ারা বেগম ও প্রক্টর কাজী আসাদুজ্জামান।