জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত রোববার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ কোতোয়ালি থানায় পাল্টাপাল্টি মামলা করেছে। গত পরশু রাতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের কর্মীরা একটি মামলা করলে গতকাল মঙ্গলবার সভাপতি পক্ষের কর্মীরাও পাল্টা মামলা করেন।গত রোববার বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের নবীনবরণের টাকা তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে প্রায় ১০ জন আহত হন। ওই দিন দুই পক্ষই ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বেলা দেড়টায় সব বিভাগের ক্লাস বন্ধ করে দিতে বাধ্য হয়।সূত্র জানায়, গত সোমবার রাতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের তরিকুল সংগঠনের সভাপতি কামরুল হাসানের পক্ষের ১০ জন কর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় সভাপতি পক্ষের কর্মী সুমন, সজীব, কিবরিয়া, মাহমুদুল, এমদাদ, সাহদাত, বাবর, সঞ্জীব, কালা সুমন ও তাহসীনকে আসামি করা হয়।গতকাল মঙ্গলবার বিকেলে সভাপতি পক্ষের কর্মী সেলিম বাদী হয়ে সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ পক্ষের ১১ জন কর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন। এ মামলায় সাধারণ সম্পাদক পক্ষের কর্মী মামুন, মুশফিক, তরিকুল, শামীম, মাহী, দীন ইসলাম, সাইফুল, তোফায়েল, রাকিব, নাহিদ ও সঞ্জয়কে আসামি করা হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি মামলা হয়েছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।