জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন ১৮ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের জন্য আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন নীল এবং বিএনপির সমর্থক সাদা দলের প্যানেল ঘোষণা করা হয়েছে। সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সেলিমকে সভাপতি ও মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কাজী সাইফুদ্দীনকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনীত করে ১৫ সদস্যের প্যানেল ঘোষণা করেছে নীল দল।এদিকে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোশারফ হোসেনকে সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান রইছ উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনীত করে ১৫ সদস্যের প্যানেল ঘোষণা করেছে সাদা দল।উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ছয় বছর পর এটিই শিক্ষক সমিতির প্রথম নির্বাচন।