জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁদের আটক করা হয়।সূত্র জানায়, সম্প্রতি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার থানায় লিখিত অভিযোগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল বেলা দুইটায় ক্যাম্পাস থেকে বকুল মুন্সী, আতাউল হক ও সিরাজুল ইসলামকে আটক করে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।