জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের কম্পিউটার ল্যাবে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের কম্পিউটার ল্যাবে গতকাল বৃহস্পতিবার সকালে আগুন লাগে। এতে তিনটি কম্পিউটারসহ চেয়ার-টেবিল পুড়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ল্যাবের শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়। কয়েক মিনিটের মধ্যে আগুন পুরো ল্যাবে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।সদরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।