জগন্নাথ হল থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে গতকাল মঙ্গলবার একটি হত্যা মামলায় মারুফ হাসান নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।গতকাল সকাল ১০টার দিকে হলের গোবিন্দ চন্দ্র ভবনের ৩৯ নম্বর কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল ইসলাম খান জানান, সোমবার রাত সাড়ে তিনটার দিকে মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র অসিত চন্দ্রের কাছে এসেছিলেন মারুফ।