জগন্নাথে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র নাজিম উদ্দিন হত্যার বিচারের দাবিতে গতকাল রোববার সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আগামী বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করবেন তাঁরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। সকাল নয়টায় ক্যাম্পাসের নতুন ভবন, বিজ্ঞান ভবন, কলা অনুষদের কয়েকটি ভবনে তালা ঝুলিয়ে দেন সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রক্টরের সহায়তায় তালা ভাঙা হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা নাজিম উদ্দিন হত্যার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।