জঙ্গিদের অর্থ জোগানের অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিদের অর্থ জোগান এবং পাকিস্তান-ভারত ও বাংলাদেশভিত্তিক জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর শাঁখারীবাজার এলাকা থেকে গত বুধবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে এক লাখ ১৪ হাজার টাকা মূল্যমানের ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম (৫৬) ও জহুরুল আলম ওরফে তরুণ (৪২)।বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের একটি দল বুধবার বেলা দেড়টার দিকে কোতোয়ালি থানার শাঁখারীবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। এই দুজনের বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থ জোগান, পাকিস্তান-ভারত ও বাংলাদেশভিত্তিক জাল টাকা ও হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ওই দিন রাত সোয়া ১১টার দিকে নয়া পল্টনে রফিকুলের ফ্ল্যাট থেকে এক লাখ ১৪ হাজার টাকা মূল্যমানের ভারতীয় জাল রুপি উদ্ধার করে।