জনগণ জামায়াতকে বাধা দিলে সরকারের কিছু করার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, ‘জনগণ জামায়াতকে স্বতঃস্ফূর্তভাবে বাধা দিলে সরকারের কিছুই করার নেই।’ গতকাল মঙ্গলবার দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।ময়মনসিংহ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি যুদ্ধাপরাধী হলে তাঁরও বিচার হবে। যুদ্ধাপরাধীদের কোনো দল নেই। এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, ওয়ারেসাত হোসেন, এ কে এম রহমাতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।