জনগণের টাকা নিজের স্বার্থে ব্যয় করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর উদ্দেশে বলেছেন, মানুষের টাকা মানুষকে বুঝিয়ে দিতে হবে। জনগণের টাকা নিজের স্বার্থে ব্যয় করার যে চেষ্টা চলে আসছে, তা আর করা যাবে না।রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে গতকাল শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মিজানুর রহমান এ কথা বলেন। গতকাল সকালে জাতীয় সংগীত ও সুপ্র থিম-সংগীতের মধ্য দিয়ে জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সুপ্রর চেয়ারপারসন মুস্তাফিজুর রহমান খান। এতে বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ অজয় রায়, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, সুপ্রর সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান। দিনব্যাপী সম্মেলন শেষে সুপ্র বিশিষ্ট ব্যক্তিদের সুপারিশের ভিত্তিতে সরকার, বিরোধী দল, অন্যান্য রাজনৈতিক দল ও নাগরিক সমাজের জন্য একটি ঘোষণাপত্র উপস্থাপন করে।