জনবান্ধব অফিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক, জনবান্ধব, ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি অফিস হিসেবে ঢাকা জেলার মিরপুরে অবস্থিত মোহাম্মদপুর রাজস্ব সার্কেলকে নির্বাচন করেছে সরকার। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ গতকাল শনিবার সেখানে গিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেন। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী এবং ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনও এ সময় উপস্থিত ছিলেন। জনপ্রতিনিধিদের মধ্যে ঢাকার ৪ নম্বর ওয়ার্ড কমিশনার জামাল মোস্তফা এবং ১৪ নম্বর ওয়ার্ড কমিশনার হুমায়ন রশীদ উপস্থিত ছিলেন।