জনশক্তি রপ্তানিকারী দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় জনশক্তি রপ্তানিকারী প্রতিষ্ঠান মেসার্স সোয়াইব ইন্টারন্যাশনালের লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তা ছাড়া বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সঙ্গে প্রতারণার অভিযোগে মেসার্স মাহা ইন্টারন্যাশনালের লাইসেন্স স্থগিত করেছে সরকার।গতকাল বৃহস্পতিবার সরকারি তথ্য বিবরণীতে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মালয়েশিয়ায় পাঠানো কর্মীদের সার্বিক বিষয় নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় রিক্রুটিং এজেন্ট আচরণ ও লাইসেন্স বিধিমালা অনুযায়ী এবং পাওনাদারদের পাওনা পরিশোধ না করায় বহির্গমন অধ্যাদেশ অনুযায়ী সোয়াইব ইন্টারন্যাশনালের লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়।বিবরণীতে আরও বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুমোদিত ঠিকানা থেকে কার্যালয় স্থানান্তর ও প্রতারণার মাধ্যমে কর্মীকে বিদেশে পাঠানোর অভিযোগে বহির্গমন অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী মেসার্স মাহা ইন্টারন্যাশনালের লাইসেন্স স্থগিত করা হয়েছে।