জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চেৌধুরী বলেছেন, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা ছাড়া কোনো উপায় নেই। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেই জনসংখ্যাকে কার্যকর ও অর্থকরী সম্পদে পরিণত করা সম্ভব। শিক্ষিত মানুষ শুধু নিজেই আলোকিত হয় না, আলোকিত করে সমাজকে।গতকাল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ১১তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর রামপুরার আফতাবনগরে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠান হয়। এতে মোট এক হাজার ১১৮ জন শিক্ষার্থীকে ডিগ্রির সনদ দেওয়া হয়। এর মধ্যে স্নাতক পর্যায়ে ৬৪৩ ও স্নাতকোত্তর পর্যায়ে ৪৭৫ জন। কৃষিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যদি শিক্ষার গুণগত মান ও উৎকর্ষ সাধনে সুস্থ প্রতিযোগিতা গড়ে ওঠে, তবে তা মন্দ নয়।বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, সফল মানুষ পৃথিবীকে ধারণ করে। বিফলেরা নতুন পৃথিবী তৈরি করে। নিজেই নিজের সঞ্চালক হতে হবে, নিজেই নিজেকে চালাতে হবে। ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ১৫ বছর আগে ছয়জন শিক্ষক ও ২০ জন শিক্ষার্থী নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। এখন এর শিক্ষার্থী সাত হাজার ৮৪ ও শিক্ষক ২৭৩ জন। সমাবর্তনে উপাচার্য আহমদ শফিও বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।