জনসংযোগ বিষয়ক কর্মশালা শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জনসংযোগ ও যোগাযোগের আধুনিক কলাকৌশল’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত বৃহস্পতিবার শেষ হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম) আয়োজিত এই কর্মশালা শেষে সনদ বিতরণ করেন এনজিও ফেডারেশনের পরিচালক এম তাজুল ইসলাম। বিজেমের সেমিনার কক্ষে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক এ এস এম বজলুল হক, লিনা ফেরদৌস কাকলী এবং বিজেমের নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের। বিজ্ঞপ্তি।