জনস্বাস্থ্য রক্ষায় যানবাহনের শব্দ নিয়ন্ত্রণ জরুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে ব্যক্তিমালিকানাধীন গাড়ির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শব্দদূষণ বাড়ছে। গাড়ির হর্নের শব্দ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। জনস্বাস্থ্য রক্ষায় যানবাহনের হর্নের শব্দ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।গতকাল বুধবার আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে চারুকলা ইনস্টিটিউটের সামনে অবস্থান কর্মসূচিতে এ দাবি জানিয়েছে কোয়ালিশন অ্যাগেইনস্ট পলিউশন (ক্যাপ)।উন্নয়ন ধারার সদস্যসচিব আমিনুর রসুলের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক রোকেয়া সুলতানা, সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান, ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।