জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ‘ইমপ্ল্যানন’ বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিবার পরিকল্পনা কেন্দ্র নারীদের জন্য সর্বাধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ‘ইমপ্ল্যানন’ বিতরণ শুরু করেছে।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় ১২ মে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।বিএসএমএমইউ পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিচালক এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম জানান, ‘ইমপ্ল্যানন’ বিশেষ ধরনের ইমপ্ল্যান্ট। এই ইমপ্ল্যান্ট নারীদের শরীরের যেকোনো জায়গায় স্থাপন করা যায়। টিকা দেওয়ার মতো কয়েক সেকেন্ড সময় লাগে এবং কোনো ব্যথা লাগে না। যেসব নারী আগামী তিন বছর সন্তান নিতে চান না, তাঁরা এই বিশেষ পদ্ধতি গ্রহণ করতে পারেন। বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, এমন মায়েরাও ইমপ্ল্যানন নিতে পারেন।বিএসএমএমইউ পরিবার পরিকল্পনা কেন্দ্রে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত স্থায়ী-অস্থায়ী পরিবার পরিকল্পনা সেবাও পাওয়া যাচ্ছে। সেবা নিতে আগ্রহীরা ০১৯৭-৯০০০০৩৩ নম্বরে যোগাযোগ করেও বিস্তারিত জানতে পারবেন। বিজ্ঞপ্তি।