প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে সব ধরনের অনুষ্ঠান বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গতকাল রোববার দুপুরে পূজা কমিটির সঙ্গে এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ জানান। একই সঙ্গে ওই দিন সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকারও নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।বৈঠক শেষে সাহারা খাতুন সাংবাদিকদের জানান, জন্মাষ্টমীর শোভাযাত্রা সারা দেশে ওই দিনই আয়োজন করতে হিন্দু ধর্মাবলম্বীদের অনুরোধ জানানো হয়েছে। বৈঠকে জানানো হয়, শোভাযাত্রাটি ঢাকেশ্বরী মন্দির হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বাহাদুর শাহ পার্কে শেষ হবে।বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার প্রমুখ।