জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পচা ডিম ও কাপড়ের রং দিয়ে কেক ও বিস্কুট তৈরির অপরাধে কদমতলী এলাকার তিনটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আশা ফুড প্রোডাক্টস, হক বেকারি অ্যান্ড সুইট এবং মনি ফুড প্রোডাক্টস। গতকাল মঙ্গলবার র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ দণ্ড দেন।
র্যা ব জানিয়েছে, র্যা ব ১০-এর একটি দল শনির আখড়া এলাকায় ভেজালবিরোধী অভিযান চালায়। এতে ওই প্রতিষ্ঠান তিনটিতে পচা ডিম দিয়ে কেক তৈরি এবং খাবারে কাপড়ের রং ও মিষ্টিতে বিষাক্ত রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। কারখানাগুলোর পরিবেশও ছিল নোংরা।