জরুরি ভিত্তিতে ড্যাপ বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাল-নদী, জলাশয় ও কৃষিজমি অবৈধ দখলমুক্ত করে জরুরি ভিত্তিতে ড্যাপ (ঢাকা সম্প্রসারিত অঞ্চল পরিকল্পনা) বাস্তবায়ন করার দাবি জানিয়েছে বেসরকারি সংগঠন ইনিশিয়েটিভ ফর পিস (আইএফপি)।গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি করে সংগঠনটি।মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকাকে বিশ্বমানের নগর হিসেবে গড়ে তুলতে সরকার ড্যাপ অনুমোদন করেছে। কিন্তু মানচিত্র অনুযায়ী ঢাকার যেসব নদী, খাল ও জলাশয় ছিল; তার প্রায় সবই অবৈধ দখলে চলে গেছে। ফলে পরিবেশ হচ্ছে বিপন্ন।মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন পানিবিজ্ঞানী মুহাম্মদ এনামুল হক, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব তপন কুমার নাথ, আইএফপির নির্বাহী পরিচালক মোসাদ্দেক হোসেন, সিটিজেনস্ রাইটস মুভমেন্টের তুষার রেহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।