জল আর গাছের মিতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এমন জায়গা হাতে গোনা, যেখানে গিয়ে একটু স্বস্তি মিলবে, বুক ভরে নেওয়া যাবে সুবাতাস। ইট-পাথর-কংক্রিটের এই শহরে সবুজের দেখা মেলা ভার। উঁচু উঁচু ভবনের চাপায় এক এক করে হারিয়ে যাচ্ছে গাছ। আশার কথা হলো এই ঢাকাবাসীর জন্য এখনো রয়েছে হাতে গোনা কয়েকটি বিনোদনকেন্দ্র। তার একটি ধানমন্ডি লেক। এখানে জল ও সবুজের মিতালি। নগরবাসী নিসর্গের সান্নিধ্য পেতে ছুটে যায় এই সবুজমোড়া বিনোদনকেন্দ্রে। চাইলে লেকের জলধারায় নেমেও পড়া যাবে নৌকা নিয়ে। ধানমন্ডি লেকের ছবিগুলো গতকাল সোমবারের।

যেন ‘ছায়া-সুনিবিড় শান্তির নীড়’।
যেন ‘ছায়া-সুনিবিড় শান্তির নীড়’।
স্বচ্ছ জলে নুয়ে পড়েছে বটবৃক্ষ।
স্বচ্ছ জলে নুয়ে পড়েছে বটবৃক্ষ।
যেন জলের টানে নেমে এসেছে কৃষ্ণচূড়া।
যেন জলের টানে নেমে এসেছে কৃষ্ণচূড়া।
দুদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে লেকের ধারের বসার জায়গা।
দুদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে লেকের ধারের বসার জায়গা।
অতি বর্ষণের ফলে হাঁটার পথে উঠে গেছে পানি।
অতি বর্ষণের ফলে হাঁটার পথে উঠে গেছে পানি।