জলবায়ু উদ্বাস্তুদের দ্রুত পুনর্বাসন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ুর পরিবর্তনজনিত কারণে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। কিন্তু ওই অঞ্চল বরাবরের মতোই অবহেলিত রয়ে গেছে। উপকূলীয় এলাকার জলবায়ু উদ্বাস্তুদের দ্রুত পুনর্বাসন করতে হবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), লিডার্স ও প্লানেটার মুভমেন্ট ওই সমাবেশের আয়োজন করে। এর আগে তারা আইলাদুর্গত ৫০ লাখ লোকের বঞ্চনা ও অসহায়ত্বের কথা তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করেন। বিজ্ঞপ্তি।