জলবায়ু উদ্বাস্তুরা বড় সমস্যা হয়ে দেখা দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়ে অন্যত্র আশ্রয় নেওয়া মানুষ আগামী দিনে বাংলাদেশের বড় সমস্যা হিসেবে দেখা দেবে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিস (বিসিএএস) আয়োজিত জলবায়ু বিজ্ঞান ও নীতি বিষয়ে এক সংলাপে বক্তারা এ কথা বলেন।তিন দিনব্যাপী এই সংলাপের প্রথম দিনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, সরকারের নীতিনির্ধারকদের জলবায়ু বিজ্ঞান সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান ও ধারণা নিয়ে পদক্ষেপ নিতে হবে।বিসিএএসের নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের খাদ্য, পানি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। সংলাপে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার, ইউরোপিয়ান কমিশনের কাউন্সিলর ও হেড অব অপারেশন মিলকো ভ্যান হুল বক্তব্য দেন। সংলাপে জলবায়ুসংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ১৫০ জন উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি।