জলবায়ু পরিবর্তনকে অনেকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে দেখছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে অর্থ উপার্জনের উপায় হিসেবে বেছে নিয়েছে উল্লেখ করে এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিলেন এক সেমিনারের বক্তারা।গতকাল শনিবার রাজধানীতে ‘জলবায়ু পরিবর্তনের অর্থায়ন: কোপেনহেগেন-পরবর্তী চ্যালেঞ্জ এবং সামনের পথ’ শীর্ষক এ আন্তর্জাতিক সেমিনারে বলা হয়, এ ধরনের ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সাবধানে থাকতে হবে।অক্সফাম, বাংলাদেশ এবং ‘গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান’-এর (সিএসআরএল) যৌথ উদ্যোগে স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বড় অঙ্কের তহবিল ব্যবস্থাপনায় সক্ষমতা অর্জনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। অর্থ বরাদ্দে নিজেদের এবং দাতাদের জবাবদিহি নিশ্চিত করারও তাগিদ দেন তাঁরা।বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিসের (বিসিএএস) নির্বাহী পরিচালক পরিবেশ বিশেষজ্ঞ আতিক রহমান আইলা ও সিডরে ক্ষতিগ্রস্ত বাঁধগুলোর মেরামত এখনো শেষ হয়নি উল্লেখ করে সেখানকার মানুষের দুর্দশার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘উপকূলজুড়ে গাছ লাগানোর মতো অনেক গুরুত্বপূর্ণ কাজ এখনো আমরা শুরু করতে পারিনি।’দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্যে সহ-আয়োজক সিএসআরএলের সভাপতি আহসান উদ্দিন আহমেদ বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলার কাজ দ্রুত শুরু করতে হবে। নইলে অনেক মানুষের জীবন বিপন্ন হবে।’যতটুকু আন্তর্জাতিক অর্থায়নের কথা বলা হচ্ছে তা দেশে আসা নিয়ে সন্দেহ রয়েছে মন্তব্য করে আহসান উদ্দিন বলেন, ‘জলবায়ু খাতে এখনো বিদেশি সাহায্যের চেয়ে সরকারি বরাদ্দের পরিমাণ বেশি।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান জলবায়ু তহবিলে ধনী দেশগুলোর অর্থ বরাদ্দ নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরে এ ব্যাপারে আরও বেশি কূটনৈতিক তত্পরতা চালানোর ওপর জোর দেন।ইউরোপিয়ান ইউনিয়নে অক্সফাম ইন্টারন্যাশনালের জলবায়ু পরামর্শক টিমোথি গোরে, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক জাফর আহমেদ খানও সেমিনারে বক্তব্য দেন।