প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাল-বিল, জলাধার রক্ষায় দখল-দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং বাংলাদেশ সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (বিসিএইচআরডি)। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে যৌথ মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। পবার সম্পাদক সৈয়দ মনোয়ার হোসেন বলেন, সারা দেশের অসংখ্য খাল-বিল দ্রুত বিলীন হয়ে যাচ্ছে। বিসিএইচআরডির সভাপতি সোহেল আহমেদ বলেন, রাজধানীর খাল-বিল ভরাট হওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এতে বক্তব্য দেন আবু নাসের খান, হাফিজুর রহমান প্রমুখ।