জসীমউদ্দীন হলের তিন ছাত্রলীগ কর্মী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্্দীন হলে বিশৃঙ্খলা সৃষ্টিতে জড়িত থাকায় ছাত্রলীগের তিন কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে হল কর্তৃপক্ষ। বহিষ্কৃত ব্যক্তিরা হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের মো. ফোরকান, ইংরেজির নজরুল ইসলাম ও দর্শনের সৈয়দ মাহমুদ উল্লাহ। তিনজনই প্রথম বর্ষের শিক্ষার্থী।হলের প্রাধ্যক্ষ মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, হলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যেই হোক, তাঁর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আবাসিক শিক্ষক আবদুল বাছিরকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।গত রোববার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও হল শাখার সভাপতি আবদুর রহমানের আহ্বানে সংগঠনের ‘গেস্ট রুম সভায়’ অংশগ্রহণ না করায় তাঁর অনুসারীরা ইসলামুল হক নামের এক ছাত্রকে মারধর করে।পরে হল শাখার ময়মনসিংহ গ্রুপের কর্মীরা ইসলামুল হকের পক্ষ নিলে হলে উত্তেজনা তৈরি হয়। হলে পুলিশ মোতায়েন করা হয়।